ধর্ষণের দায়ে অভিযুক্তকে গ্রেফতারের পর বিকল্প জাতীয় সড়ক অবরোধমুক্ত - Aaj Bikel
ধর্ষণের দায়ে অভিযুক্তকে গ্রেফতারের পর বিকল্প জাতীয় সড়ক অবরোধমুক্ত

ধর্ষণের দায়ে অভিযুক্তকে গ্রেফতারের পর বিকল্প জাতীয় সড়ক অবরোধমুক্ত

Share This


আগরতলা  : দীর্ঘ সময় অবরুদ্ধ থাকার পর পুনরায় আগরতলা-খোয়াই সড়কে যান চলাচল শুরু হয়েছে। নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত মহম্মদ আলমকে গ্রেফতারের পরেই পথকে অবরোধমুক্ত করা হয়েছে।

সকাল থেকে বিকল্প জাতীয় সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এক নাবালিকাকে ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারের দাবিতে লেফুঙ্গা এলাকার সাধারণ জনগণ পথ অবরোধ শুরু করেন। এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার রাতে ধর্ষণ কাণ্ডটি সংগঠিত হয়েছে বলে স্থানীয় জনগণের অভিযোগ। অভিযুক্তকে গ্রেফতার না করায় বুধবার সকাল থেকে ক্ষুব্ধ স্থানীয় জনগণ পথ অবরোধ করে দেন। পুলিশের তরফে ক্ষুব্ধ জনতাকে বোঝানোর অনেক চেষ্টা করা হয়েছে। কিন্তু তাতে বিশেষ কোনও কাজ হয়নি।

অন্যদিকে স্থানীয় জনগণের অভিযোগ, ঘটনার অব্যবহিত পরেই থানায় অভিযোগ করা হয়। কিন্তু অভিযুক্ত মহম্মদ আলমকে পুলিশ গ্রেফতার করার কোনও উদ্যোগই নেয়নি। তখন সে এলাকাতেই ছিল।
পরে চাপের মুখে পুলিশ এবং সাধারণ প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকেরা ঘটনাস্থলে ছুটে যায় অভিযুক্ত মহম্মদ আলমকে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হন। সে একটি নির্মাণ সংস্থার কর্মী। অভিযুক্ত মহম্মদ আলমকে পুলিশ গ্রেফতার করার পরেই স্থানীয় জনগণ পথ অবরোধমুক্ত করে। ধর্ষিতা নাবালিকা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

কোন মন্তব্য নেই: