বর্ধমান : রাজ্যের মধ্যে প্রথম বর্ধমান মেডিকেল কলেজে চালু হল টোটো অ্যাম্বুলেন্স। মেডিকেল কলেজ ক্যাম্পাসে এক জায়গা থেকে আর এক জায়গায় রোগীদের নিয়ে যেতে সমস্যা হত এতদিন। সেই সমস্যা মেটাবে টোটো অ্যাম্বুলেন্স।
দীর্ঘদিন ধরেই মেডিকেল কলেজের এক বিভাগ থেকে অন্য বিভাগে রোগীদের নিয়ে যেতে সমস্যায় পড়তে হত। কখনও ভাঙা স্ট্রেচার, কখনও স্ট্রেচার না পেলে পাঁজাকোলা করে নিয়ে যেতে হত রোগীদের। হাসপাতাল সুপার ডা. উৎপল দাঁ বলেন, “রোগীর চাপ বেশি থাকায় দীর্ঘদিন এই সমস্যা চলছিল। তাই বিধায়কের কাছে আবেদন জানিয়েছিলাম টোটো অ্যাম্বুলেন্স চালু করার।” বর্ধমান দক্ষিণ-এর বিধায়ক ড.রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের এলাকা উন্নয়ন তহবিল থেকে এই পরিষেবা চালু করার জন্য টাকা দেওয়া হয়েছে। বিধায়ক বলেন, “টোটো অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। আগামীতে এই পরিষেবা আরও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন