মেলবোর্ন : কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের সম্ভাবনা জোরালো করলেন রোহন বোপন্না৷ গত বছর কানাডার গ্যাব্রিয়েলা ডাবরৌস্কিকে নিয়ে ফরাসি ওপেনের মিক্সড ডাবলস চ্যাম্পিয়ন হয়েছিলেন বোপন্না৷ এবার হাঙ্গেরির টিমেয়া বাবোসের সঙ্গে জুটি বেঁধে পৌঁছে গেলেন অস্ট্রেলিয়ান ওপেনের শেষ চারে৷
মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে বোপন্নারা হারিয়ে দেন গতবারের চ্যাম্পিয়ন মার্কিন-কলম্বিয়ান জুটি অ্যাবিগেল স্পিয়ার্স ও জুয়ান সেবাস্তিয়ান কাবালকে৷ ৬-৪ গেমে প্রথম সেট নিজেদের দখলে নেন বোপন্না-বাবোস জুটি৷ দ্বিতীয় সেট টাইব্রেকারে টেনে নিয়ে গেলেও ইন্দো-হাঙ্গেরিয়ান জুটিকে বিচলিত করতে পারেননি স্পিয়ার্স-কাবাল৷ ৭-৬ (৭-৫) গেমে দ্বিতীয় সেট জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন বোপন্নারা৷
সেমিফাইনালে যারাই প্রতিপক্ষ হোক না কেন, ফাইনালে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে রোহনদের৷৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন