বিজেপি-র আদর্শ মেঘালয়ে চলবে না, দুই তৃতীয়াংশ সংখ্যগরিষ্ঠতানিয়ে এবারও সরকার গড়বে কং : সিপি জোশি - Aaj Bikel
বিজেপি-র আদর্শ মেঘালয়ে চলবে না, দুই তৃতীয়াংশ সংখ্যগরিষ্ঠতানিয়ে এবারও সরকার গড়বে কং : সিপি জোশি

বিজেপি-র আদর্শ মেঘালয়ে চলবে না, দুই তৃতীয়াংশ সংখ্যগরিষ্ঠতানিয়ে এবারও সরকার গড়বে কং : সিপি জোশি

Share This


শিলং  : মেঘালয়ে বিজেপির আদর্শ চলবে না। তাই এবারও দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যে সরকার গড়বে কংগ্রেস। বক্তা নিখিল ভারত কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সাধারণ সম্পাদক সিপি জোশি।

তিন দিনের রাজ্য সফরে রয়েছেন সিপি জোশি। আসন্ন বিধানসভা নির্বাচন সংক্রান্ত বিষয়ে কংগ্রেসের রণনীতি তৈরি করতে দফায় দফায় রাজ্যে দলীষ় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে জোশি জোরের সঙ্গে ফের রাজ্যের ক্ষমতা মুকুল সাংমার নেতৃত্বে কংগ্রেস দখল করবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। বলেন, বিজেপি-র নোংরা খেলা এই রাজ্যে ধোঁপে টিঁকবে না। খরকূটোর মতো উড়ে যাবে তারা। তিনি বলেন, কংগ্রেসের প্রদেশ নির্বাচন কমিটি যে সকল প্রার্থীর নাম সুপারিশ করেছিল, স্ক্রিনিং কমিটি তাঁদের নাম অনুমোদন করেছে। তবে এতে চূড়ান্ত সিল মোহর বসাবে দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

প্রার্থীদের নাম মনোনয়নের তারিখ ঘোষণার আগেই খোলসা করা হবে বলে জানান সিপি। তিনি বলেন, কংগ্রেসের বেশ কয়েকজন বিদ্যমান বিধায়ক দল ছেড়ে চলে গেলেও কোনও ক্ষতি হবে না। প্রত্যেক নির্বাচনের আগে এমন অনেক সুযোগসন্ধানী দল বদল করে থাকেন। ভোটের বাজারে তাঁদের কোনও গ্রহণযোগ্যতা নেই। মেঘালয়ের ঘটনাও বিচ্ছিন্ন বা নতুন নয়।

বিজেপি সরকার গঠন করার করার দিবাস্বপ্ন দেখছে বলে কটাক্ষ করে জোশি বলেন, ‘মোঙ্গেরিলাল কে স্বপনে দেখতেই পারে বিজেপি, এতে দোষ কোথায়? তবে তারা যে নীতি ও আদর্শের ফেরি করছে তা কি মেঘালয়ের মানুষ গ্রহণ করবেন? প্রশ্ন করে নিজেই উত্তর দিয়ে বলেছেন, না। বলেন, অন্য দলের বর্জিত প্রার্থীই বিজেপি-র ভরসা। নানাভাবে ক্ষেপিয়ে তুলে সরকার গঠনের স্বপ্ন দেখছে তারা।’ তিনি বলেন, বিজেপি তো বটেই, এনপিপি এবং অন্য রাজনৈতিক দলগুলিকে সম্ভাব্য হুমকি হিসেবে কংগ্রেস কখনও বিবেচনা করে না। তিনি আরও বলেন, এনপিপি এবং আঞ্চলিক দলগুলোকে উত্তরপূর্ব গণতান্ত্রিক জোট (নেডা)-এর অংশীদার করতে বিজেপি মরিয়া হয়ে উঠেছে। এতে অন্য দলগুলি বুঝতে পারছে না যে তারা পরোক্ষে বিজেপিকেই সমর্থন করছে।

মেঘালয়ের গির্জাগুলির নামে কেন্দ্রীয় সরকার কর্তৃক ৭০ কোটি টাকার প্রকল্প বরাদ্দের আকস্মিক সিদ্ধান্তেরও সালোচনা করেছেন কংগ্রেস নেতা জোশি।

কোন মন্তব্য নেই: