ওয়াশিংটন : ভারতীয় বংশোদ্ভূত ব্রিটেনের জঙ্গি সিদ্ধার্থ ধরকে আন্তর্জাতিক জঙ্গির তকমা দিল আমেরিকা। সেইসঙ্গে তাদের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। বুধবার মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সিদ্ধার্থ ধর ও আব্দেলাতিফ গাইনিকে গ্লোবাল টেররিস্টের তকমা দেওয়া হয়েছে। ২০১৪ তে ব্রিটেন ছেড়ে স্ত্রী ও সন্তানকে নিয়ে সিরিয়া পাড়ি দেয় এই জঙ্গি। ইসলামে ধর্মান্তরিত হওয়ার পর সিদ্ধার্থ ধর বর্তমানে আবু রুমায়শা নামে পরিচিত।
নিহাদ বরকত নামে এক ইয়াজিদি তরুণীকে আইএস অপহরণ করেছিল। পরে সেখান থেকে মুক্তি পাওয়ার পর সে জানায় সিদ্ধার্থ ধর নামে এক জঙ্গি তাকে অপহরণ করেছিল। সেই সময়ই এই জঙ্গির নাম প্রকাশ্যে আসে। মোসুলেই ঘাঁটি ছিল এই জঙ্গির। তাকে ‘নিউ জিহাদি জন’ হিসেবে উল্লেখ করা হয়। ক্রমশ আইএসের সিনিয়র কমান্ডার হয়ে ওঠে সে।
ব্রিটিশ জঙ্গি সংগঠন আল-মুহাজিরনের অন্যতম শীর্ষনেতা ছিল সিদ্ধার্থ। পরে ২০১৫ তে আইএস জঙ্গিনেতা মহম্মদ এমওয়াজির মৃত্যুর পর সে সিনিয়র কমান্ডার হয়। তখন থেকেই সে ‘নিউ জিহাদি জন’ নামে পরিচিত। ২০১৬-তে আইএসের এক ভিডিওতে একদল বন্দিকে হত্যাকারীর ভূমিকায় সিদ্ধার্থ ধরকেই দেখা গিয়েছিল বলে দাবি আমেরিকার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন