এফএ কাপের পঞ্চম রাউন্ডে গেল চেলসি ও ম্যানচেস্টার সিটি - Aaj Bikel
এফএ কাপের পঞ্চম রাউন্ডে গেল চেলসি ও ম্যানচেস্টার সিটি

এফএ কাপের পঞ্চম রাউন্ডে গেল চেলসি ও ম্যানচেস্টার সিটি

Share This


লন্ডন  : ম্যাচে জয় পেয়ে ইংলিশ এফএ কাপের পঞ্চম রাউন্ড পৌঁছে গেল চেলসি ও ম্যানচেস্টার সিটি। চতুর্থ রাউন্ডে নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জয় পায় চেলসি। আর কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারায় ম্যানসিটি।

ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলতে নামে চেলসি। প্রথমার্ধে মিকি বাতসুয়াইয়ের জোড়া গোলের (৩১ ও ৪৪ মিনিট) পর দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে অন্য গোলটি করেন মার্কোস আলোনসো।পরে হাসি মুখে মাঠ ছাড়ে আন্তোনিও কোন্তের শিষ্যরা। এদিকে দিনের আরেক ম্যাচে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধের দুই গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার ম্যানসিটি। কেভিন ডি ব্রুইনে দলকে প্রথমে এগিয়ে দেন। ৩৭ মিনিটে বার্নাড সিলভার দারুণ ক্রসে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ মিডফিল্ডার রাহিম স্টার্লিং। অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে কার্ডিফের ইংলিশ ডিফেন্ডার জো বেনেট দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। রবিবার এই আসরে এফএ কাপের সাতবারের চ্যাম্পিয়ন লিভারপুল বিদায় নেয়। ঘরের মাঠে ইয়র্গান ক্লপের শিষ্যরা ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে ৩-২ গোলে হারে।

কোন মন্তব্য নেই: