ক্রাইস্টচার্চ : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে পৌঁছে গেল তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া৷ বিশ্ব ক্রিকেটে আশা জাগিয়েও ইতিহাস গড়া হল না আফগানদের৷ গ্রুপ লিগের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে আয়োজক দেশ নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনালের বেশি এগতে পারল না আফগানিস্তান৷ তিনবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে হেরে শেষ চারে গেল আফগানরা৷
টসে জিতে প্রথমে ব্যাট করে আফগানিস্তান ৪৮ ওভারে ১৮১ রানে অলআউট হয়ে যায়৷ উইকেটকিপার-ব্যাটসম্যান ইক্রাম আলি খিল ১১৯ বলে ৮০ রানের অমবদ্য ইনিংস খেললেও তাঁকে যাথযথ সঙ্গ দিতে পারেননি কেউই৷ ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ২০ রান করেন৷ অস্ট্রেলিয়ার হয়ে জোনাথন মার্লো ২৪ রানে ৪ উইকেট নেন৷ জাক ইভান্স ২৬ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন৷ এছাড়া একটি করে উইকেট পেয়েছন রায়ান হ্যাডলি, জ্যাক এডওয়ার্ডস, উইল সাদারল্যান্ড ও লয়েড পোপ৷
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৮২ রান তুলে নেয়৷ ৬ উইকেটে ম্যাচ জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করে অজিরা৷ ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ৬৫ বলে ৭২ রানের দুরন্ত ইনিংস খেলেন এডওয়ার্ডস৷ পারাম উপ্পল ৩২ রানে অপরাজিত থাকেন৷ আফগানদের হয়ে দু’টি উইকেট নেন কাইস আহমেদ৷ ম্যাচের সেরা হয়েছেন জ্যাক৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন