রায়গঞ্জ : উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে সূচনা হল ২৩ তম জেলা বইমেলার । এদিন বুধবার রায়গঞ্জের টাউনক্লাব ময়দানে শুরু হয় জেলা বইমেলা। মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী গোলাম রব্বানী।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক আয়েষা রানী, পুলিশ সুপার শ্যাম সিং, জেলা পরিষদের সভাধিপতি আলেমা নুরি, রায়গঞ্জ পুরসভার পুরপতি সন্দিপ বিশ্বাস সহ অন্যান্যরা। এদিন দুপুরে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহর পরিক্রমা করে টাউনক্লাব মাঠে পৌঁছায়। জেলা প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি বিদ্যালয়ের পড়ুয়ারাও এদিন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বই বিপণিরা যোগ দিয়েছেন এই মেলায়। মোট ৭৫টি স্টল রয়েছে সেখানে। মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়জন করা হয়েছে কমিটির পক্ষ থেকে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন