খেজুরিতে চলছে ৮ দিনের ক্রিকেট প্রতিযোগীতা - Aaj Bikel
খেজুরিতে চলছে ৮ দিনের ক্রিকেট প্রতিযোগীতা

খেজুরিতে চলছে ৮ দিনের ক্রিকেট প্রতিযোগীতা

Share This

খেজুরি  : খেজুরির মতো প্রত্যন্ত গ্রামাঞ্চলে ক্রিকেটের প্রসারের জন্যই আট দিন ব্যাপী প্রতিযোগিতাটি শুরু হয়েছিল গত শনিবার।সেখানে বিভিন্ন জেলা থেকে ১৬টি দল যোগ দিয়েছিল।আবার দলগুলিকে দুটি গ্রুপেও ভাগ করা হয়েছিল। সোমবার খেজুরির কামদেবনগরে আয়োজিত নক-আউট ক্রিকেটে চ্যাম্পিয়ন হল কলাগেছিয়া শীবনাথ আড়ৎ।

প্রতিযোগিতার আয়োজক খেজুরির কামদেবনগর রুপকার ক্লাব।আট দিন ধরে চলা প্রতিযোগিতাটির ফাইনাল হয় সোমবার।খেলাগুলি হয় কামদেবনগর বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে।ফাইনালে আমদাবাদ স্পোর্টিং ক্লাবকে হারিয়ে ৭২ রানে জয়ী হয় কলাগেছিয়া।প্রথমে ব্যাট করে ১৭৩ রান করেছিল কলাগেছিয়া।জবাবে ব্যাট করতে নেমে ১০১ রানে আমদাবাদের সবাই আউট হয়ে যায়।চ্যাম্পিয়ন দলকে নগদ ২৫ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স দলকে নগদ ১৫ হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন খেজুরির বিধায়ক রণজিৎ মণ্ডল ও রাজ্য স্পোর্টস কাউন্সিলের সদস্য বিশ্বজিৎ মাইতি।আয়োজক সংস্থার সম্পাদক প্রসেনজিৎ আচার্য বলেন,"ফাইনালে মাঠে ভীড় হয়েছিল চোখে পড়ার মতো।খেজুরির প্রত্যন্ত এলাকার ছেলেরা ক্রিকেটে যাতে আরও বেশি করে খেলে এবং উন্নতি করতে পারে,সেই জন্যই এই আয়োজন।"

কোন মন্তব্য নেই: