আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ৬ তালিবান জঙ্গি, ধৃত ২ - Aaj Bikel
আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ৬ তালিবান জঙ্গি, ধৃত ২

আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম ৬ তালিবান জঙ্গি, ধৃত ২

Share This


কাবুল : দক্ষিণাঞ্চলীয় আফগানিস্তানের হেলমন্দ প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হল ৬ তালিবান জঙ্গি| এছাড়াও দু’জন তালিবান জঙ্গিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে নিরাপত্তা বাহিনী| প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, হেলমন্দ প্রদেশের স্পিন মসজিদ এলাকায় তালিবান জঙ্গিদের গোপন ডেরায় অভিযান চালায় আফগান সেনাবাহিনী এবং বায়ুসেনা| নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হয়েছে তিন তালিবান জঙ্গি| এছাড়াও জখম হয় এক তালিবান জঙ্গি|

প্রাদেশিক গভর্নরের তরফে বিবৃতিতে আরও জানানো হয়েছে, আফগান সেনাবাহিনী অভিযান চালায় নাদ-ই-আলি জেলায়| ওই অভিযানে খতম হয়েছে তিন তালিবান জঙ্গি| মারজা জেলায় অপর একটি অভিযানে গ্রেফতার করা হয়েছে দুই তালিবান জঙ্গিকে| ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০টি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)|

উল্লেখ্য, কিছুদিন আগেই কাবুলের একটি বিলাসবহুল হোটেলে তালিবান বন্দুকবাজদের হামলায় মৃত্যু হয়েছে ২২ জনের| এরপর থেকেই তালিবান জঙ্গিদের গোপন ডেরায় অভিযান চালাতে শুরু করেন আফগান সেনাবাহিনীর জওয়ানরা| পৃথক অভিযানে মিলল সাফল্য| খতম হল ৬ তালিবান জঙ্গি| গ্রেফতার করা হয়েছে দুই তালিবান জঙ্গিকে|

কোন মন্তব্য নেই: