বুধবার জারি হল ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি - Aaj Bikel
বুধবার জারি হল ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি

বুধবার জারি হল ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি

Share This


আগরতলা  : বুধবার জারি হল বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি। একই সঙ্গে শুরু হল মনোনয়নপত্র বিলি ও জমা করার কাজ।

বুধবার সকাল ১০টায় বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়েছে। বেলা ১১টা থেকে মনোনয়নপত্র জমা কারার প্রক্রিয়াও শুরু হয়েছে। তবে এখনও রাজ্যের কোথাও মনোনয়নপত্র দাখিলের খবর পাওয়া যায়নি।

উল্লেখ করা যেতে পারে, ১৮ জানুয়ারি মুখ্য নির্বাচন কমিশনার একে জ্যোতি ত্রিপুরা-সহ মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভা নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। ফলে সেদিন থেকেই নির্বাচনী আচরণবিধি কার্যকর শুরু হয়েছিল। তবে এদিন থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হল।

কমিশন প্রদত্ত সূচি অনুযায়ী বুধবার সকাল ১০টায় বিধানসভা নির্বাচনের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়েছে। সহকারি নির্বাচন আধিকারিক তাপস রায় জানিয়েছেন, আজ থেকেই শুরু হয়ে গেছে মনোনয়নপত্র বিলি ও জমা নেওয়ার কাজ। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র পরীক্ষা করে দেখা হবে। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ভোট হবে ১৮ ফেব্রুয়ারি এবং গণনা হবে ৩ মার্চ।

কোন মন্তব্য নেই: