‘পদ্মাবত’: এরাজ্যে আইনশৃঙ্খলা ভাঙ্গতে দেব না,- মমতা - Aaj Bikel
‘পদ্মাবত’: এরাজ্যে আইনশৃঙ্খলা ভাঙ্গতে দেব না,- মমতা

‘পদ্মাবত’: এরাজ্যে আইনশৃঙ্খলা ভাঙ্গতে দেব না,- মমতা

Share This


কলকাতা : 'আদালত রায় দিয়েছে এটাই শেষ কথা । আদালতের রায় মেনে নেওয়া উচিত' । পদ্মাবত ঘিরে অশান্তি নিয়ে বুধবার এই প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । তিনি এদিন বলেন,'এখানে মুক্তি পেলে খুশি হব । আমি এখানে শান্তি বজায় রাখতে পারি । বিজেপি ও তাদের সহযোগীরা হাঙ্গামা করছে । আইনশৃঙ্খলায় ক্ষতি হোক এমন কিছু করা অনুচিত । আইনশৃঙ্খলা দেখা আমাদের দায়িত্ব । ছবির প্রদর্শন বন্ধ হওয়া উচিত নয় । এরাজ্যে আইনশৃঙ্খলা ভাঙ্গতে দেব না' ।


প্রসঙ্গত বলা যায়, সুপ্রিম কোর্টের নির্দেশে ‘পদ্মাবত’ মুক্তির জট কাটলেও নাছোড় বিক্ষোভকারীরা । সঞ্জয় লীলা বনশালীর ছবিটির মুক্তির বিরোধিতায় মঙ্গলবার আহমেদাবাদের একটি মলের বাইরে ভাঙচুর করে পদ্মবত বিরোধীরা । আহমেদাবাদের হিমালয় মল-এ বাইরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি ও দোকান ভাঙচুর করে একদল লোক । বেশ কয়েকটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় । ওই ঘটনায় এখনও প‌র্যন্ত ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে । বুধবার ‘পদ্মাবত’কে ঘিরে বিভিন্ন জায়গায় হিংসা ছড়ায় । এই ঘটনার পেছনে কারণি সেনা-র হাত রয়েছে বলে মনে করা হচ্ছে । উল্লেখ্য, পদ্মাবত-কে নিষিদ্ধ করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে ‌যায় রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকার । মঙ্গলবার সেই আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত । বুধবার পদ্মাবত-এর থ্রি ডি ভার্সান মু্ক্তি পাওয়ার কথা । তার আগেই ফের সক্রিয় হয়ে উঠল পদ্মাবত বিরোধীরা ।

অন্যদিকে, রাজস্থানের চিতোরগড়ে ‘চেতাবনির্যালি’ বের করে কয়েক হাজার মহিলা । পদ্মাবত মুক্তি পেলে তাঁরা জহর ব্রত পালন করে আত্মাহুতি দেবেন বলে হুমকি দেন তারা । ফলে রাজস্থানেও পদ্মাবত নিয়ে প্রবল ঝামেলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে । গন্ডগোলের আশঙ্কা রয়েছে কলকাতাতেও । যদিও এ ব্যাপারে পুলিশ-প্রশাসন খুবই সতর্ক ।

কোন মন্তব্য নেই: