ডাভোসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসা করল চিন - Aaj Bikel
ডাভোসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসা করল চিন

ডাভোসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসা করল চিন

Share This


বেজিং  : ডাভোসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যের প্রশংসা করল চিন। অর্থনৈতিক দরজা বন্ধ রাখার বিরোধিতাই করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বক্তব্যরে পরিপ্রেক্ষিতে চিনের বক্তব্য, ‘দুটি দেশ নিজের স্বার্থ বজায় রেখেই বিশ্বায়নের দিকে এগিয়ে যেতে পারে এবং যার ফলে বিশ্বের অর্থনীতি আরও উন্নত হবে। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, প্রধানমন্ত্রী মোদী অর্থনৈতিক সংরক্ষণের বিরুদ্ধে এবং তাঁর মন্তব্য থেকে বোঝা যায় যে বিশ্বায়ন যুগোপযোগী। এর মাধ্যমে সকলেরই ভাল হবে, এমনকি উন্নয়নশীল দেশেরও।

তিনি আরও বলেন, ‘ভারত ও চিন দুই দেশই অর্থনৈতিক সংরক্ষণের বিরুদ্ধে লড়াই করছে এবং বিশ্বায়নকে তুলে ধরতে চাইছে। তাই এই বিষয়ে জড়িয়ে আছে উভয় দেশেরই স্বার্থ।’ তিনি মনে করিয়ে দেন, গত বছরে ডাভোসে চিনের প্রেসিডেন্ট জি জিংপিং-ও এই একই কথা বলেছিলেন। চিনের ওই মুখপাত্রের কথায়, গোটা বিশ্বের আর্থিক উন্নতির জন্য ভারত সহ সব দেশের সঙ্গে সমন্বয় সাধনে উৎসাহী চিন। দুই উন্নয়নশীল দেশ হিসেবে চিন ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের স্থায়িত্ব চায়।

কোন মন্তব্য নেই: