প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে আদৌ তৈরি প্রশাসন? - Aaj Bikel
প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে আদৌ তৈরি প্রশাসন?

প্রজাতন্ত্র দিবসে নাশকতা রুখতে আদৌ তৈরি প্রশাসন?

Share This


আগরতলা  : প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সারা রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে কার্যত সুরক্ষা বাহিনীর ছাউনিতে পরিণত হয়েছে। ত্রিপুরায় এ ধরনের নিরাপত্তা ব্যবস্থা কখনও লক্ষ করা যায়নি।

নির্বাচনের আগে প্রজাতন্ত্র দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য রাজ্যের রাজধানী আগরতলাকে কয়েকটি নিরাপত্তা বলয়ে ঘিরে দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্বাচনী কাজে আগত আধাসামরিক বাহিনীর জওয়ানরাও রাজপথে টহল দিচ্ছেন। রাজধানী আগরতলায় প্রবেশের প্রত্যেকটি পথে ড্রপ গেট বসানো হয়েছে। যানবাহন দাঁড় করিয়ে তল্লাশি চালানো হচ্ছে। রাজধানী আগরতলা-সহ রাজ্যের বেশ কিছু শহরে বোম স্কোয়াড নামানো হয়েছে। একই সঙ্গে পথে নামানো হয়েছে প্রশিক্ষিত কুকুরও।

রাজ্য স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গেছে, ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে উচ্চ সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ফলে সীমান্ত সুরক্ষা বাহিনীর টহলদারি বাড়ানো হয়েছে। সীমান্ত সংলগ্ন এলাকাগুলির থানা এবং আউটপোস্টকেও সতর্ক করে রাখা হয়েছে।

পাশাপাশি আগরতলা বিমানবন্দর, রেল স্টেশন, আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য বাস টার্মিনালগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাজ্যের অন্যান্য জেলা সদরগুলিতেও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই: