মেঘালয় বিধানসভা নির্বাচনে প্রথম ৪৫ আসনে তালিকা প্রকাশ বিজেপি-র - Aaj Bikel
মেঘালয় বিধানসভা নির্বাচনে প্রথম ৪৫ আসনে তালিকা প্রকাশ বিজেপি-র

মেঘালয় বিধানসভা নির্বাচনে প্রথম ৪৫ আসনে তালিকা প্রকাশ বিজেপি-র

Share This


নতুন দিল্লি  : আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ৬০ আসনের মেঘালয় বিধানসভা নির্বাচনের ৪৫ জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটি। শুক্রবার নতুন দিল্লিতে দলের সদর দফতরে এই তালিকা প্রকাশ করেছেন দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সচিব জগতপ্রকাশ নাড্ডা। বাকি ১৫ জনের তালিকা এখনও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, মেঘালয়ে প্রাক্তন লোকসভার অধ্যক্ষ, প্রয়াত পিএ সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) নেডা-র শরিক হলেও নির্বাচনে জোটের পথে হাটেনি বিজেপি ও এনপিপি। ধারণা করা হচ্ছে, কৌশলগত কারণেই দুই দল জোটবদ্ধ হয়নি। এনপিপি-র বর্তমান সভাপতি প্রয়াত পিএ সাংমার ছেলে সাংসদ কনরাড সাংমা। প্রকাশিত ৪৫ জনের তালিকা অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী কংগ্রেস প্রার্থী ডাঃ মুকুল সাংমার সঙ্গে ৫৩ নম্বর আমপাতি আসনে লড়াইয়ে অবতীর্ণ করা হয়েছে বকুল হাজংকে। মুকল সাংমা দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এগুলি যথাক্রমে তাঁর নিজের পূর্ববর্তী আসন ৫৩ নম্বর আমপাতি এবং নতুন ৪১ নম্বর সংসাক। সংসাকে বিজেপি দাঁড় করিয়েছে থমাস মারাককে। তাছাড়া রাজ্য বিধানসভার একমাত্র বাঙালি বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ আবুতাহের মণ্ডলের বিরুদ্ধে ৪৬ নম্বর ফুলবাড়ি আসনে বিজেপি প্রার্থী করেছে নতুন মুখ বিনয় ঘোষকে।

বিজেপি-র প্রকাশিত প্রথম তালিকা অনুযায়ী —
১ নম্বর নারতিয়াং উপজাতি তফশিলি আসনে দ্রাইসন খারশিয়াং
২ নম্বর জোয়াই উপজাতি তফশিলি আসনে মারকি মুলিয়েহ
৩ নম্বর রালিয়াং উপজাতি তফশিলি আসনে লাখন বিয়াম
৪ নম্বর মওকাইআও উপজাতি তফশিলি আসনে রবিনুস সিংখন
৫ নম্বর সুতুঙ্গা-সাইপুং উপজাতি তফশিলি আসনে হামবেরতুস নংথডু
৬ নম্বর খ্লিয়েরিয়াট উপজাতি তফশিলি আসনে জাস্টিন ডখার
৭ নম্বর আমলারেম উপজাতি তফশিলি আসনে আরএল তারিয়াং
৯ নম্বর নংপো উপজাতি তফশিলি আসনে শ্রীমতি মারিয়ান মারিং
১০ নম্বর জিরাং উপজাতি তফশিলি আসনে বাধোক নংমালিহ
১১ নম্বর উমস্নিং উপজাতি তফশিলি আসনে মাইকেল খারসিনতিউ
১৩ নম্বর মাওরিংক্নেং উপজাতি তফশিলি আসনে তোরি খারসাতি
১৪ নম্বর পাইথরুমখ্রা আসনে এএল হেক
১৬ নম্বর পূর্ব শিলং উপজাতি তফশিলি আসনে নেইল অ্যানটনিও ওয়ার

কোন মন্তব্য নেই: