শিশু সুরক্ষা সমিতির উদ্যোগে প্রশিক্ষন শিবির - Aaj Bikel
 শিশু সুরক্ষা সমিতির উদ্যোগে প্রশিক্ষন শিবির

শিশু সুরক্ষা সমিতির উদ্যোগে প্রশিক্ষন শিবির

Share This


তমলুক  :  পূর্ব মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা সমিতির উদ্যোগে ব্লক স্তরের শিশু সুরক্ষা সমিতির সদস্যদের নিয়ে দু'দিনের প্রশিক্ষণ শুরু জেলা শাসকের কনফারেন্স হলে। প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা শাসক (ট্রেজারী) প্রশান্ত অধিকারী। উপস্থিত ছিলেন জেলার সমাজকল্যাণ দফতরের আধিকারিক পূর্ণেন্দু পৌরাণিক, প্রশিক্ষক হিসেবে ছিলেন জেলা শিশু সুরক্ষা আধিকারিক সারদা গিরি, কাজলা জনকল্যান সমিতির কোঅর্ডিনেটর বিবেকানন্দ সাহু, জেলা শিশু সুরক্ষা সমিতির লিগ্যাল কাম প্রহিবিশন অফিসার অলোক বেরা ও সংগীত দাস।

দু'দিনের এই প্রশিক্ষণ শিবিরে শিশু অধিকার, ঝুঁকিপূর্ণ শিশু, শিশু সুরক্ষা সমিতির দায় দায়িত্ব, সুসংহত শিশু সুরক্ষা প্রকল্পের সুযোগ সুবিধা এবং আগামীদিনে কি কি কাজ করা হবে। এই প্রশিক্ষণে তমলুক মহকুমার শহিদ মাতঙ্গিনী, তমলুক, পাঁশকুড়া-১, কোলাঘাট ব্লকের শিশু সুরক্ষা সমিতির সদস্যরা অংশগ্রহন করেন। গ্রাম স্তরের শিশু সুরক্ষা কমিটি ও ব্লক স্তরের শিশু সুরক্ষা সমিতি তৈরী হয়েছে অনেক আগেই।এতদিন সরকারিভাবে কোনো প্রশিক্ষণ হয়নি। এই প্রথম কমিটির সদস্যদের প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অতিরিক্ত জেলা শাসক প্রশান্ত অধিকারী বলেন," শিশুদের সঠিক যত্ন নিতে পারলে ও তাদেরকে সুরক্ষিত করতে পারলে দেশের সার্বিক বিকাশ সম্ভব। যাঁরা শিশুদের সুরক্ষা সুনিশ্চিত করার দায়িত্বে আছেন তাদের প্রশিক্ষণের খুবই প্রয়োজন।"

কোন মন্তব্য নেই: