‘বাজেটের নামে মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে’ - Aaj Bikel
‘বাজেটের নামে মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে’

‘বাজেটের নামে মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে’

Share This

 

কলকাতা: বাজেটের নামে মানুষকে ভাঁওতা দেওয়া হচ্ছে৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের বাজেট প্রসঙ্গে এই মন্তব্য করেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন দেব৷ এদিন তিনি বলেন, কর্মসংস্থান থেকে কৃষিক্ষেত্র, সর্বত্রই ক্রমহ্রাসমান৷ বাজেটে কৃষকদের জন্য,মহিলাদের জন্য অনেক কথা বলা হচ্ছে। কেননা, এটাই এই কেন্দ্রীয় সরকারের শেষ বাজেট৷ তাই ২০১৯ এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই বাজেট করা হয়েছে৷


তিনি বলেন, আজকে তো বোঝাই যাচ্ছে, রাজস্থানের ফলাফলেও বোঝা যাচ্ছে বিজেপির কি অবস্থা৷ তাই ওরা মরিয়া চেষ্টা করছে মানুষকে নিজেদের কাছে টানার জন্য৷ বাজেটে অনেক বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়৷ মানুষকে চমকে দেবার জন্য। কেন্দ্র ও রাজ্য দুই সরকারেরই হচ্ছে এই একই পলেসি৷ এ বলছে এক কোটি চাকরি দেব, তো ও বলেছে দু কোটি চাকরি দেব। কোথায় গেল চাকরি৷ দীর্ঘদিন সরকারের রিভিউতে, রির্পোটে কোথায় আছে চাকরি৷ এই বাজেটে মানুষের কাছে যে ছবি দেওয়া হল, তা আসলে বাস্তবের সঙ্গে কোনও সম্পর্ক নেই৷

তাঁর প্রশ্ন, গত চার বছরে মানুষের জন্য কি হয়েছে৷ গ্রামীণ এলাকায় কাজ হবে বলা হয়। কিন্তু কোথায়৷ এবার বলেছে আয়করে একই ব্যবস্থা থাকবে। তাতে তো সুবিধা হবে বড়লোকদেরই৷

কোন মন্তব্য নেই: